দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও আংগারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন হাওলাদারকে গ্রেপ্তার করেছে পালং মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সরকারি বাসভবনের সামনের সড়ক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম।
পুলিশ জানায়, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডে অর্থায়ন, পরামর্শ ও সহযোগিতা দেওয়ার অভিযোগে আনোয়ার হোসেন হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে। আটকের পর তার ব্যবহৃত মোবাইল ফোনে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলেও দাবি করেছে পুলিশ।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মকাণ্ডে অর্থদাতা, পরামর্শদাতা ও যোগানদাতা হিসেবে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তবে এ বিষয়ে আনোয়ার হোসেন হাওলাদারের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এমএস/